"নদীর বুকে চর, আমি কি তোর পর" গানটির কথা নায়ক সাকিব খানের "দুষ্টু কোকিল" গানের অংশ। গানটি গেয়েছেন শিল্পী কণা ও আকাশ। গানটির পুরো লাইন হলো: "নদীর বুকে চর, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর।" এটি সুপার হিট সিনেমা 'তুফান' এর একটি জনপ্রিয় গান।
"নদীর বুকে চর, আমি কি তোর পর" - গানটির এই কলিটি বেশ অর্থবোধক। প্রথমে মনে হবে গানের সুর মিলানোর জন্যই 'নদীর বুকে চর' কলিটি আনা হয়েছে। কিন্তু আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে এর মর্মার্থ অনুধাবন করতে পারবো। কলকল ছলছল রবে অনন্ত বয়ে চলার মধ্যেই নদীর আনন্দ। এই উচ্ছ্বসিত বয়ে চলার পথে অন্তরায় সৃষ্টি করে অসংখ্য ছোট বড় চর। চরের কারণে নদীর স্রোত বাঁধাগ্রস্ত হয়, এর গতিপথ পরিবর্তন হয়। তাই নদী হয়তো চরকে পর ভাবতে পারে। প্রকৃতপক্ষে, চর নদীর সৌন্দর্য। চরকে ঘিরে নদীর বুকে গড়ে ওঠে নতুন এক বাস্তুতন্ত্র। যেখানে শুধু জলজ প্রাণী নয় বরং গাছপালা, পাখি, এমনকি স্থলচর প্রাণীও বসত গড়ে। এতে নদীর নৈসর্গিক সৌন্দর্য অনেক বেড়ে যায়। তাই চর কখনও নদীর পর হতে পারে না।
আবার, নদীতে চর জেগে ওঠায় নদী কিংবা চর এর কোনো ভূমিকা নেই। এটা প্রকৃতির স্বাভাবিক নিয়মে হয়ে থাকে। নদী চাইলেও চর জেগে ওঠা ঠেকাতে পারবে না। তাই নদীর জন্য চরকে পর না ভেবে আপন করে নেয়াই যুক্তিযুক্ত হবে। নদী ও চর পরস্পরের পরিপূরক।
এই ছোট্ট গানের কলি দ্বারা নায়ক বোঝাতে চাচ্ছে যে, সে তার নায়িকার জীবনে 'নদীর চর' এর মতোই। নায়িকা চাইলেই তাকে জীবন থেকে সরাতে পারবে না। আর নায়িকার জীবনে তার এই আবির্ভাবের পেছনে তার নিজের কিছু করার ছিল না। এটা প্রকৃতির স্বাভাবিক নিয়মে হয়েছে। তাই নায়িকা যেন তাকে আপন করে নেয়। প্রকৃতি তাদের দুজনকে পরস্পরের কাছে এনে দিয়েছে।

নদীর বুকে চর