Thursday, 15 May 2025

রঙ এর ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙে

রঙ এর ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙে  - এটি অত্যন্ত জনপ্রিয় একটি গানের কলি। এর মর্মার্থ আসলে কি?

ব্যাখ্যাঃ

গাঙে  নৌকা বাইতে গেলে নৌকাটি অবশ্যই ছিদ্রহীন, অভেদ্য ও জলরোধী হতে হবে। এক্ষেত্রে নৌকার রঙ কোনো গুরুত্ব বহন করে না। কাজেই নৌকা রংচং করার চেয়ে এটিকে ছিদ্রহীন, অভেদ্য ও জলরোধী করা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই মাঝি গাঙে নামার আগে নৌকাকে রঙিন করতেই বেশি ব্যস্ত ছিল। তার উদ্দেশ্য ছিল মানুষের দৃষ্টি আকর্ষণ করা যেন মানুষের মুখে মুখে তার ও তার নৌকার প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে পরে। সে নিরাপত্তার চেয়ে লোক দেখানো ও নিজেকে প্রচার করায় বেশি মনোযোগী ছিল।

ঠিক একইভাবে, মানব জীবনে আমরা অধিকাংশ সময় নিজের যোগ্যতা বৃদ্ধি ও কঠোর পরিশ্রমের পরিবর্তে নানা ধরনের শর্টকাট পথ খুঁজি। জীবনে সাফল্য অর্জন করতে হলে নিজেকে সমৃদ্ধ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে স্থির থেকে কঠোর পরিশ্রম করতে হবে। এ জন্য অনেক ত্যাগ তিতিক্ষা প্রয়োজন হয়। কিন্তু অধিকাংশ মানুষ আনন্দ-ফুর্তি করেই জীবনের অধিকাংশ সময় ব্যয় করতে চায়। বাল্য ও কিশোর বয়স হলো মানব জীবন গঠনের সময়। এটা হলো ঐ সময়টা যখন মাঝি গাঙে নামার উদ্দেশ্য নৌকা তৈরি করে। তেমনি জীবন সংগ্রামে নামার উদ্দেশ্যে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সময় হলো শৈশব, কৈশোর ও ছাত্র জীবন। এই বয়সে জীবন গড়ার বদলে আনন্দ-ফুর্তিতে সময় কাটালে পরবর্তী কালে জীবনকে সঠিকভাবে পরিচালনা করা যায় না। তবে এর মানে এই নয় যে, কৈশোর পেরিয়ে গেলে আর কিছু শিখতে হবে না কিংবা শেখার আর কোনো সুযোগ নেই। প্রকৃতপক্ষে, সমগ্র জীবন ধরেই মানুষকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় এবং নতুন করে অনেক কিছু শিখতে হয়। 

জীবন চলার পথে একটা পর্যায়ে এসে অধিকাংশ মানুষ কিশোর বয়সে করা ভুলের জন্য অনুতপ্ত হয়। তখন মনে হয় আনন্দ-ফুর্তিতে আরেকটু কম সময় কাটিয়ে যদি সেই সময়টুকু দক্ষতা অর্জনের জন্য ব্যয় করতাম তবে আজ জীবনটা আরও সুন্দর হতো। ভবিষ্যাত চলার পথ আরেকটু মসৃণ হতো। গানের এই কলিতে জীবনের এই গভীর উপলব্ধির কথাই তুলে ধরা হয়েছে।  


গানের এই কলিটির আরও অনেক রকম ব্যাখ্যা হতে পার। আপনার মতামত কমেন্টে শেয়ার করুন।


নদীর বুকে চর, আমি কি তোর পর

"নদীর বুকে চর, আমি কি তোর পর" গানটির কথা নায়ক সাকিব খানের "দুষ্টু কোকিল" গানের অংশ। গানটি গেয়েছেন শিল্পী কণা ও আকাশ। গা...